1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার ম-রদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন মুখোসের আড়ালে ফেসবুকে ‘যৌন হয়রানির’ পোস্ট: রাস্তায় ধাক্কা লাগার ঘটনায় নতুন মোড় ! সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার ও কণ্ঠশিল্পী মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : অদ্ভূত শূন্যতা মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক গড়েয়ার গ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, সাইবার নিরাপত্তায় স্বপ্ন দেখছেন রিতু

সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ

  • প্রকাশকাল: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ।

রিয়াজুল হক সাগর, রংপুর।

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে বিলম্ব করায় ক্ষুব্ধ হয়ে সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছেন কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক।

রবিবার (২০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বেশ কয়েকটি এলাকায় সার বিতরণে বিলম্ব করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে নাগেশ্বরী – কুড়িগ্রাম মহা সড়কটি অবরোধ করে রাখেন স্থানীয় কৃষকরা। পরে পরিস্থিতি শান্ত করতে দ্রুত হস্তক্ষেপ করেন প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তারা। এরপরে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে পুনরায় সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

তবে অভিযোগ রয়েছে, সার বিতরণ ও চাহিদার তুলনায় কম সার সরবরাহ করা নিয়ে। এছাড়াও একাধিক কৃষক দীর্ঘ সময় অপেক্ষার পরেও সার পাচ্ছিলেন না। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠেন সার নিতে আসা কৃষকরা।

এরই জেরে কৃষকরা বাধ্য হয়ে কুড়িগ্রাম – নাগেশ্বরী মহা সড়কটি ঘিরে অবরোধ করেন। খবর পেয়ে দ্রুত প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সড়ক অবরোধের সময় কৃষকরা দাবি করে বলেন, চাহিদার তুলনায় কম সার পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে কৃষক সমাজকে। যার ফলে ফসল উৎপাদনের মৌসুমে উৎপাদন ও ফলন নিয়ে দিন-রাত দুশ্চিন্তায় করতে হচ্ছে।

কয়েকজন কৃষক দাবি করে বলেন, আমন মৌসুমে সময় মতো সার না পেয়ে জমির আবাদ ভালো হচ্ছে না। আমাদের জমির চাষ অনুযায়ী প্রয়োজন মোতাবেক সার পাচ্ছি না। এভাবে যদি চাহিদা মতো সার না পাওয়া যায় তাহলে আমরা আবাদ করবো কিভাবে।

এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, সার নিয়ে কোন সংকট নেই জেলায়। প্রয়োজনের তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুদ আছে। তবে বিতরণে বিলম্ব করা বিষয়টি নিয়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ