মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।
জিটিআই-এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর মো: সবুজ রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম।
।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে হালনাগাদ করতে হলে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন ।
Leave a Reply