1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সাঘাটায় মামলার নোটিশ পেয়ে বাড়িতে হামলার অভিযোগ হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২ লাড়ীপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

  • প্রকাশকাল: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘চোখ বেঁধে হাঁস ধরা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। খেলায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম (মুহুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাইরুল ইসলাম শাহ্, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো. ওয়াজেদুল ইসলাম এবং যুবদল নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ