1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সাঘাটায় মামলার নোটিশ পেয়ে বাড়িতে হামলার অভিযোগ হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২ লাড়ীপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন

  • প্রকাশকাল: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা ও উপজেলার স্কাউটার ইউনিট লিডার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুর হক বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি জালাল উদ্দিন, উপ-আঞ্চলিক কমিশনার আনজুমান আরা বেবি, উপ-আঞ্চলিক কমিশনার জাকিরুল হক চৌধুরী, বাংলাদেশ স্কাউটসের এআইএস বিভাগের উপপরিচালক আব্দুর রশিদ এবং বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ স্কাউটের ইউনিট লিডার ও রোভার সদস্যরা।

কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিং কার্যক্রমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিশু ও তরুণদের সুরক্ষা এবং ক্ষতিকর আচরণ প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ