1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সাঘাটায় মামলার নোটিশ পেয়ে বাড়িতে হামলার অভিযোগ হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২ লাড়ীপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে 

  • প্রকাশকাল: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে 

রিয়াজুল হক সাগর, রংপুর।

জনগণের নিরাপত্তা বিধান করতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–রংপুর লংমার্চের রংপুর জেলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এছাড়া টাঙ্গাইল সিরাজগঞ্জ রোড বগুড়া দিক দিয়ে চলে যায়

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়ের সঙ্গে গাদ্দারি করা যাবে না। জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে শেখ হাসিনা টিকে থাকতে পারেননি। বর্তমান সরকারও জনগণের রায় উপেক্ষা করলে টিকে থাকতে পারবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে প্রতিদিন চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবি বেড়েই চলছে। এমনকি মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়। কুমিল্লায় শিশু অপ্রিতম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর জবাব দাবি করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান করতে না পারার কারণে আজকের রংপুরের সমাবেশ থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব।

তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা করা হলে রংপুর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, জনগণের ভোটের রায় ও অধিকার বাস্তবায়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ