1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

পানছড়ির কালিন্দী মাতৃছায়া বিদ্যাপীঠে শুরু হলো ভলিবল টুর্নামেন্ট ২০২৫

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

“সুস্থতা আর মেধা বিকাশে মাঠে তারুণ্যের দল, মানসম্মত শিক্ষা নিতে কালিন্দী মাতৃছায়া বিদ্যাপীঠে চল”—এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে কালিন্দী মাতৃছায়া বিদ্যাপীঠ ভলিবল টুর্নামেন্ট–২০২৫।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ের বাবুড়াপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাবু শান্তি জীবন চাকমা, সাবেক চেয়ারম্যান, পানছড়ি উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন বাবু সুনীল কান্তি চাকমা, আহ্বায়ক, টুর্নামেন্ট আয়োজক কমিটি।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কংচাইরী পাড়া ভলিবল দল ও ছোট তারাবনছড়া ভলিবল দল। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। দর্শকসারিতে ছিল করতালি, উল্লাস আর প্রাণবন্ত ক্রীড়ার আবহ।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে ধাপে ধাপে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—প্রত্যুত্তর চাকমা, মানেক পুদি চাকমা, সঞ্জয় চাকমা, মিতি চাকমাসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।

অতিথিরা বলেন, “এমন আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও দলগত চেতনায় উদ্বুদ্ধ করবে।”

খেলা শেষে আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ