1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি! কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: “নিষেধের পাহারা”

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ মাহাবুব ইসলাম (পিতা: মৃত গনি মিয়া) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী মৌজার দাগ নং ১৩৯-১৪০ এর ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মাহাবুব ইসলাম আহত হন।

ঘটনায় বিবাদী পক্ষ হিসেবে অভিযুক্ত রয়েছেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আল-মামুন (পিতা: মৃত আব্দুল লতিফ), মোঃ নজরুল ইসলাম, তমিজ উদ্দীন (পিতা: ওয়াজ উদ্দীন) এবং মোঃ মোকছেদুল (পিতা: তমিজ উদ্দীন)।

আহত মাহাবুব ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ