1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বেগমগঞ্জে মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার জোর প্রস্তুতি, ৬ জুন সুধী সমাবেশের ঘোষণা ডুমুরিয়ায় উপজেলা ফিশার্চ ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত; মৎস্যজীবী গ্রাম সমিতিগুলোকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার সেনবাগে ৮ পশুর হাট চলবে খাস ইজারায় ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত! ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চার উপরে কৃষক কৃষাণি প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য,আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

  • প্রকাশকাল: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর (শনিবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের আলেয়ার বাজার এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘোগাদহ ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাচিচর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, কাচিচরের পরিবার কল্যাণ সহকারী মোর্শেদা বেগম প্রমুখ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর খোরশেদুল ইসলাম ও রোকন-উদ-দৌলা।

বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ