1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে যশোর সোসাইটি অব আমেরিকা নতুন কমিটি অভিষিক্ত

  • প্রকাশকাল: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যশোর সোসাইটি অব আমেরিকা”র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয় ১১ অক্টোবর,শনিবার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন বিশিষ্ট অ্যাটর্নি মঈন চৌধুরী। এছাড়াঅতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, ক্যাপ্টেন আব্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমানসহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী যশোরবাসীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।খবর আইবিএননিউজ।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সব সদস্যের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। নবগঠিত কমিটিতে আরো রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুলিশ আফিসার সরদার আল মামুন,সহ সভাপতি এসকে মিজানুর রহমান,মাহবুবুর রহমান, আবুল হাশেম, মেহেরুন্নেসা মুল্লিক মেরি,মজহারুল ইসলাম অনিক ও মেহেদী আল-মামুন।
কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-রিফাত হোসেন, শাকিউল ইসলাম কনক,ইসানুর রহমান, মাহমুদুল কবির, জিয়াউর রহমান, তিফুর রহমান তুরাগ, এসএম গোলাম ফারুক, সোনিয়া পারভিন মুল্লিক, সাদিয়া মোহনা, মো. আমিনুল ইসলাম গনি,শরিফুল ইসলাম, শায়লা সুমিন হাসু,শাহিন সরদার, মারিয়া মৌ মৌসুমি,শাহিদুল ইসলামসহ আরো অনেকে।
প্রবাসে বসবাস করেও যশোরবাসীর সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করার প্রত্যয়ে এ সংগঠন কাজ করছে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোর সোসাইটি অব আমেরিকা ইনক শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি প্রবাসে যশোরের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। নতুন কমিটি প্রবাসীদের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, এ সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসে যশোর জেলার মানুষদের একত্রিত করে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ