1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি।
আপনার শিশুর অধিকার, আপনার দায়িত্ব’—এই প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’২০২৫ উদযাপন করা হয়েছে।

গত ১২ অক্টোবর থেকে শুরু করে কবি নজরুল উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, দেউলি উচ্চ বিদ্যালয়, চাউলিয়া উচ্চ বিদ্যালয় ও সনকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিটি অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বৃন্দ দায়িত্ব পালন করেন।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ২ টা থেকে ৪ টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু অধিকার বিষয়ে আলোচনা সভা ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জের প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক, বিশেষ অতিথি সহকারী যুব উন্নয়ন অফিসার মোনায়েম আলী, অভিভাবক, শিশু ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ.

প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ ও অধিকার সম্পর্কে জ্ঞান ও মেধা বিকশিত হবে।

ভবিষ্যতের নেতৃত্বগুণ বৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিদের কে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ