1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই। তাই পিআর পদ্ধতি নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, এক শ্রেণীর লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এই পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগনের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছে তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে পরবর্তীতে পিয়ার বাস্তবায়ন করার আহ্বান জানাই। তখন পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়েন।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

এরপর সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর বুধবার দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ