1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময়।

  • প্রকাশকাল: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থানরত মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন নবাগত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদ। বুধবার(০৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে(পায়রা) এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। সভায় শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুয়াকাটা খানাবাদ কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, কলাপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাসির উদ্দিন, মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পিএনডি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল হক। এ সময় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ বলেন, কোন এলাকার উন্নয়নের প্রধান ইন্ডিকেটর হচ্ছে সেই এলাকার উন্নত শিক্ষা। মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদেরকেও মানসম্মত করে গড়ে তুলতে হবে। তিনি উপজেলায় শিক্ষা ব্যবস্থায় সমস্যা চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যাবস্থাপনা এবং পাঠদান প্রক্রিয়া উন্নয়নের প্রতিষ্ঠান প্রধানদের জোর অনুরোধ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ