1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচার শুরু করার ঘোষণা দিল মুক্তিজোট

  • প্রকাশকাল: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক বাছাইয়ে উত্তির্ণ প্রার্থীদের ‘ছড়ি’ প্রতীকে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করার জন্য সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুলের স্বাক্ষরে অনুমোদনের চিঠি দেওয়া শুরু করেছে।

৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সভায় প্রাথমিকভাবে ৩০ জন প্রার্থীকে প্রচার-প্রচারণা শুরু করার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য দ্রুত চিঠি দেওয়া হবে বলে জানান মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্ন।

চিঠি হাতে পাওয়ার পর ঢাকা-৮ আসনের প্রার্থী মোঃ রাসেল কবির, হবিগঞ্জ-৪ আসনের মোঃ রাশেদুল ইসলাম, ঢাকা-৪ আসনের সাহেল আহম্মেদ সোহেল, কুমিল্লা-১১ আসনের মোহাম্মদ ইউসুফ, ঝালকাঠি-১ আসনের মোঃ মামুন সিকদার, ময়মনসিংহ-৭ আসনের মোঃ বাদশাহ দেওয়ান , গাজীপুর ২ আসনের মোঃ শহিদুল ইসালাম চিঠি নিয়ে সংগঠন প্রধান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন আমরা সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি, তাঁরা আরও বলেন আমরা আমাদের এলাকাবাসীর সুখে-দুঃখে সাথেই ছিলাম আছি ও থাকব। তাই আমরা আশা কবি জনগণও আমাদের পাশে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ