1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন!

রাজারহাটে প্রত্যাহারের ৮ দিন পর ওসি পুনর্বহাল

  • প্রকাশকাল: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস।

গণদাবির মুখে মাত্র আট দিন পর কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারির পর তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। এ খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রত্যাহার ও জনমতের প্রতিক্রিয়া

জানা যায়, গত ১ আগস্ট রাজারহাট থানায় যোগদান করেছিলেন ওসি নাজমুল আলম। মাত্র দুই মাসের মাথায় গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানি হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের সমালোচনার ঝড় ওঠে। একইদিন বিকেলে রাজারহাটের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তার পুনর্বহালের দাবি জানানো হয়।

পুনর্বহালের আদেশ ও প্রতিক্রিয়া

সর্বস্তরের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ জারি করেন। সকাল ১১টার দিকে তিনি পুনরায় রাজারহাট থানায় যোগদান করেন। এ ঘটনাকে অনেকেই বিরল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।

ওসি নাজমুল আলম যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে কঠোর অবস্থান নেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদগুলোতে সচেতনতামূলক আলোচনা চালান। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকায় প্রশংসিত হন। অল্প সময়েই তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন।

ওসি নাজমুল আলম বলেন, “শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ পেয়েছি। সকাল ১১টার দিকে আমি পুনরায় রাজারহাট থানায় যোগদান করেছি।”

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি পুনর্বহালের পরও একইভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ