1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন কিরণ ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল পদ পার্থী

পীরগাছায় ইউপি মেম্বারসহ স্বেচ্ছাসেবক লীগের দুইজন গ্রেপ্তার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের পীরগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন লিটন ও অন্নদানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পীরগাছা বাজার থেকে লিটনকে এবং গভীর রাতে উপজেলার বামনসর্দার গ্রাম থেকে ইউপি মেম্বার কামাল উদ্দিনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লিটন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে। আর কামাল উদ্দিন বামনসর্দার গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। কামাল উদ্দিন অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য।

পুলিশ জানায়, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইউপি মেম্বার কামাল উদ্দিনও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, গ্রেপ্তার দুইজনকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও সহিংসতা এড়াতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ