1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএটিসি”র বিনিয়োগ বোর্ডের চেয়ারম‍্যান আশিক চৌধুরীর সাথে মতবিনিময়

  • প্রকাশকাল: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
বাংলাদেশী আমেরিকান টেক কলিশন ( বিএটিসি) এর পক্ষ থেকে জাতিসংঘে সফররত বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় গত ২৫ সেপ্টেম্বর,নিউইয়র্কের ম‍্যানহাটনের ঐতিহ্যবাহী হায়াত হোটেল সুইটে সন্ধ্যায় ।বিএচিসির ফাউন্ডিং চেয়ারম্যান মিজান চৌধুরীর এবং ফাউন্ডিং সেক্রেটারি আহমেদ সোহেলের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএটিসির উপদেষ্টা রফিকুল ইসলাম ,দেলওয়ার মানিক,কাউসার আহমেদ ,জুবায়ের হোসেন, মোহাম্মদ জাসির , মোঃ আনিস, ফরিদ মাহমুদ , নুরুল ইসলাম , জিয়াউল আহসান , আসিফ পাবন , আনিসা সহ আরো অনেকে । বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় বিএটিসির নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে এবং আইটি সেক্টরের বিভিন্ন খাতে দেশের এবং প্রবাসের সাথে সংযোগ স্থাপন করার জন্য পরামর্শ দেন । বিএটিসির পক্ষ থেকে বিএটিসির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিডার চেয়ারম্যানকে এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করা আউটসোর্সিং এবং আইটি সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করার পরামর্শ দেন ।খবর আইবিএননিউজ।

বৈঠকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত ও আউটসোর্সিং শিল্পে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতে আরও নিবিড় যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের আইটি সেক্টরকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ অসীম।”
অন্যদিকে বিএটিসির প্রেসিডেন্ট ও সেক্রেটারি আশ্বাস দেন, তারা বিনিয়োগের প্রসার ঘটাতে এবং আইটি সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসী কমিউনিটির সক্রিয় ভূমিকা রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশ–বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ