1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

খাগড়াছড়ির উত্তেজনা নিরসনে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পার্বত্য উপদেষ্টার বৈঠক

  • প্রকাশকাল: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। অন্যদিকে ‘জুম্ম ছাত্র জনতা’র পক্ষ থেকে ক্রিপায়ন ত্রিপুরা, মানিক চাকমা, তশিতা চাকমা, পিন্টু চাকমা ও বাইদ চাকমা অংশ নেন।

ছাত্র প্রতিনিধিরা বৈঠকে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং সহিংসতায় নিহতদের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে তারা উপদেষ্টার হাতে ৮ দফা দাবির স্মারকলিপি জমা দেন।

বৈঠকে পরিস্থিতি শান্ত রাখতে ও আইন-শৃঙ্খলা স্থিতিশীল করতে প্রশাসন ও ছাত্র সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনাবলীর পর খাগড়াছড়িতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ