1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন কিরণ ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল পদ পার্থী

এমপিওভুক্ত হলো আরও ১৭ শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রকাশকাল: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাপিত ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার।
রোববার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর পক্ষ থেকে পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন চাওয়া হয়েছে। তবে এ প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা বলে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের বাইরে আরও দুটি প্রতিষ্ঠানকে এর সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে আটটি শিক্ষা প্রতিষ্ঠান। আর উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি কলেজ ও ডিগ্রি পর্যায়ে ছয়টি কলেজ।
নিম্নমাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়া চারটি স্কুল হলো- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব চন্ডিপুর বঙ্গবন্ধু নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জামালপুর সদরের বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় এবং গোপালগঞ্জ সদরের শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়া আটটি শিক্ষা প্রতিষ্ঠান হলো-পঞ্চগড় সদরের চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, পাবনার ঈশ্বরদী উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর কবিরহাট উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল, শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জের মাধরপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়।
উচ্চমাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানটি হলো- ময়মনসিংহের তারাকান্দার শেখ মুজিব কলেজ।
আর ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্ত হওয়া কলেজগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁওয়ের রাণীশংলকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজ, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর বঙ্গবন্ধু কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ