1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ফ্রিজে বাসি বিরিয়ানি-তেহারি, কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল; নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি! যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

বীরগঞ্জে তরুণদের মাঝে ফুটবল উপহার বিতরণ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় তরুণদের মাঝে ফুটবল উপহার তুলে দিয়েছেন বীরগঞ্জ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা রাশেদুন নবী বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুন নবী বাবু বলেন, তরুণরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ক্রীড়ার মাধ্যমে তারা যেমন সুস্থ দেহ-মন গড়ে তুলতে পারবে, তেমনি সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারবে। আমি বিশ্বাস করি, খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌর শাখার আমির সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মোসাদ্দেক হোসাইন; উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও পৌর শাখার সাবেক সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম রিজু, পৌর শাখার ২ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম রেজা, পৌর শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ