1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক। ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা ডিবি পুলিশের থাবায় মাদক ব্যবসায়ী গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতিত্বে করেন মুঃ আব্দুর রহিম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের চার গোলদাতা সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক।

এদিন প্রথমার্ধের প্রথম ১৫-২০ মিনিট কিছুটা এলোমেলো ফুটবল খেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ছেলেরা। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের অরক্ষিত রক্ষণ পেয়েও অধিনায়ক নাজমুল হুদার শট যায় পোস্টের পাশ দিয়ে।

২৭ মিনিটে বক্সের ওপর থেকে নাজমুলের বাড়ানো বলে মাথা ছোঁয়ালেও নিশানা ঠিক রাখতে পারেননি অপু রহমান। ৩০ মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনো মতে রুখলেও বিপদমুক্ত করতে পারেননি নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি শটে সেই বল জালে জড়ান সাব্বির।

এক গোলে এগিয়ে থাকার পর কিছুটা গুছিয়ে আক্রমণে যায় বাংলাদেশ। তবে সুযোগ নষ্টের কারণে বিরতির আগে আর গোল বাড়েনি। ৩৭ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো থেকে মোহাম্মদ মানিক বাইসাইকেল কিক নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। ৪৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মানিকের নিখুঁত ক্রস পেয়েও ঠিকমতো হেড নিতে পারেননি রিফাত কাজী।

দ্বিতীয়ার্ধে নেমেই গোল বাড়িয়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৪৯ থেকে ৫১—এই তিন মিনিটে দুইবার গোল উদ্‌যাপন করেছে গোলাম রব্বানীর দল। একটি গোল আসে অপুর পা থেকে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।

সাত দলের প্রতিযোগিতায় বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। নেপাল ছাড়া তাদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ‘বি’ গ্রুপে থাকা চার দল ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ