1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা: চকরামপুরে ডা. লিটনের সরাসরি সংলাপ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো এক ভিন্নধর্মী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চকরামপুর বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ত্রিশাল আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুবুর রহমান লিটন গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
চকরামপুর বাজার সেদিন যেন পরিণত হয়েছিল এক উন্মুক্ত জনসভায়। প্রচলিত রাজনীতির মতো শুধুমাত্র বক্তৃতা বা স্লোগানে সীমাবদ্ধ না থেকে ডা. লিটন সরাসরি জনগণের সঙ্গে বসে তাদের ভাবনা, অভিযোগ ও প্রত্যাশা শোনেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”-এর ৩১ দফা সহজ ভাষায় ব্যাখ্যা করেন এবং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
ডা. লিটন বলেন,
“বিএনপি শুধু ক্ষমতায় আসার জন্য রাজনীতি করে না, বরং দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের এই রূপরেখা বাস্তবায়ন।”
স্থানীয় জনগণ এ সময় স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশ নেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা বলেন। ডা. লিটন মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং আশ্বস্ত করেন যে, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডা. মাহবুবুর রহমান লিটনের এই ধরনের সরাসরি জনগণের সঙ্গে সংলাপ ত্রিশালের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে যেখানে রাজনীতি ছিল নেতাদের বক্তৃতা আর জনগণের করতালিতে সীমাবদ্ধ, সেখানে জনগণের সঙ্গে আলোচনা ও অংশগ্রহণমূলক রাজনীতি গণতন্ত্রের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে চর্চার এক নতুন অধ্যায়ের সূচনা করল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ