1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।
এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “আমাদের সময়ে বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র পাওয়া যেত দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। কিন্তু তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পাচ্ছ—এটা নিঃসন্দেহে বড় সৌভাগ্যের বিষয়। এই কার্ড শুধু পরিচয়ের মাধ্যম নয়, পড়াশোনায় মনোযোগী করতেও সহায়ক হবে। ভবিষ্যতেও যেন দ্রুততার সঙ্গে পরিচয়পত্র বিতরণ করা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ব্যবস্থা অব্যাহত রাখবে।” দ্রুততম সময়ে এই কার্যক্রম সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। মাত্র এক মাসের ব্যবধানেই পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ সম্ভব হয়েছে। টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের উদ্যোগে প্রভোস্ট কাউন্সিল এবং রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া ১,১৫০ জন শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কিছু শিক্ষার্থীকে প্রদান করা হলেও বাকিদের কার্ড নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ