1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ফ্রিজে বাসি বিরিয়ানি-তেহারি, কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল; নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি! যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

ভোলাহাট উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ!

  • প্রকাশকাল: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’র বিজয়ী খেলোয়াড়দের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধূলার সামগ্রী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ৩টায় পাবলিক ক্লাব মাঠে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের মাঝে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মুনসুর আলী, পাবলিক ক্লাবের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ঠিকাদার মোঃ বাবলু, মোঃ আব্দুর রাকিব মাষ্টার।

উল্লেখ্য গত ২৫ আগষ্ট ২০২৫ সোমবার বিকেল ৩টায় ভোলাহাট উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পাবলিক ফুটবল মাঠে লীগ পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এ খেলাগুলিতে অংশগ্রহণকারী বিজয়ী ও শ্রেষ্ট ফুটবল খেলোয়াড়দের নির্বাচিত করে ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে উদ্বোধনী ফুটবল খেলায় অংশগ্রহণ করবে বলে উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়গণের মতামত জানতে চাইলে, বর্তমান ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র ভূয়োষী প্রশংসা করে ও তাদের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধুলার সামগ্রী পেয়ে তারা বলেন, এগুলি সহায়তা নয় বরং এক বিশাল অনুপ্রেরণা। আপনার ভালবাসা ও দিকনির্দেশনা আমাদের খেলার মাঠে সর্বোচ্চ দেয়ার শক্তি যোগাবে। ইনশা-আল্লাহ্ আমরা আপনাকে গর্বিত করার মতো খেলা উপহার দিবো বলে আশ্বাস প্রদান করেন খেলোয়াড়গণ।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ বিজেতাদের ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। পাশে-অন্যান্য অতিথি ও খেলোয়াড়গণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ