1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ফ্রিজে বাসি বিরিয়ানি-তেহারি, কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল; নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি! যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

  • প্রকাশকাল: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ ১২সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শুভ উদ্বোধন হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া,কাজী আখতারউল আলম,পুলিশ সুপার,ময়মনসিংহ।

প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ময়মনসিংহ জেলা এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত জেলা। এ জেলার সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড়ই ময়মনসিংহের সন্তান, একইভাবে জাতীয় ক্রিকেট দলেও রয়েছে এই জেলার প্রতিনিধিত্ব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করার একটি বড় প্লাটফর্ম, যা আগামী দিনে তাদের খেলাধুলার প্রতি আরও উদ্দীপ্ত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ময়মনসিংহ থেকেই আরও বহু তরুণ জাতীয় দলে জায়গা করে নেবে।

বিভাগীয় কমিশনার বলেন, খেলায় জয় বা পরাজয় স্বাভাবিক বিষয়, কিন্তু যখন প্রতিযোগিতা তীব্র হয়, তখন সেটিই সবচেয়ে উপভোগ্য হয়ে ওঠে। ময়মনসিংহ সবসময়ই ক্রীড়া ও সংস্কৃতির জন্য পরিচিত। এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলোয়াড় তৈরি করে না, সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতিও বৃদ্ধি করে। তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর বনাম মুক্তাগাছা। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।উদ্বোধনী ম্যাচে মুক্তাগাছা ২ ময়মনসিংহ সদর ১ জয়লাভ করেন।আজকের মেচে মুক্তাগাছার প্রবাল সেন অপু শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে পুরস্কার লাভ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ