1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝেভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির

নুরাল পাগলার মরদেহে আগুনের ঘটনায় গ্রেফতারদের দুজন আ’লীগের

  • প্রকাশকাল: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, রাজবাড়ীর গোয়ালন্দে গত ৫ আগস্ট নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পু‌ড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা।

গ্রেফতার হিরু মৃধা গোয়ালন্দ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাসুদ মৃধা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে মরদেহ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এদের গ্রেফতার করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পুলিশের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ঘটনার সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কবর থেকে মরদেহ উত্তোলন করেন কাজী অপু নামের এক ব্যক্তি, তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এ ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টাসহ অন্য সবাইকে অবহিত করেন। তারা জানান- এ ঘটনার আগে স্থানীয় ঈমান ও আকিদা কমিটি জেলা প্রশাসনের সঙ্গে দুই দফা এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা সভা করে। প্রশাসন শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ঈমান ও আকিদা কমিটি উশৃঙ্খল হয়ে ওঠে, তারা কথা রাখেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ