1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝেভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির

খাগড়াছড়ির পানছড়িতে সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

  • প্রকাশকাল: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার গিলাতলী বিওপি সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পাহাড়ি আঁকাবাঁকা পথ ব্যবহার করে চোরাকারবারীরা বিভিন্ন অবৈধ পণ্য ভারতীয় সীমান্তে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ওইসব পণ্য জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম ও পাচার প্রতিরোধে তাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ