1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝেভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির

কালিয়াকৈর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

  • প্রকাশকাল: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কালিয়াকৈর পৌরসভার শিমুলতলী এলাকায় বিবাদী মোঃ মামুন আলী (৪০) ও তার সহযোগী আমিনুল ইসলাম (৫৫)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক আজিজুর রহমানের উপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামুন আলী ভুক্তভোগীর আপন ভাতিজা এবং নিজেকে পীর দাবি করে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন বাড়ির সামনে গলি রাস্তায় মামুন আলী ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধা দিলে তারা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মামুন আলী দুই হাত দিয়ে সাংবাদিক আজিজুর রহমানের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় সাংবাদিক আজিজুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মান্নান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ