1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝেভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

  • প্রকাশকাল: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাতেমা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ ঘনফুট সেগুনের গোলকাঠ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিবির লোগাং জোন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের সহযোগিতায় এসব অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ