1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝেভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর আদাবর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আদাবর থানার এ সদস্য এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

‎‎সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে। ওই সময় ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে যখম করে তারা। আহত পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানিয়েছেন, মোহাম্মদপুর-আদাবর ভয়ঙ্কর কিশোর গ্যাং “কবজি কাটা” গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার হয়ে এলাকায় এ দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে হত্যা করেছে তারা। ওদের প্রশাসন গ্রেফতার করার কয়েকদিনের মধ্যেই আদালত জামিন দিয়ে দেয়। এরপর পুনরায় এসে ওরা আবার একই কাজ শুরু করে।

‎এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। আল আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নিয়েওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি, কারা কোন গ্রুপের জানার চেষ্টা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ