1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

লাল টি-শার্ট পরা সেই লোক পেটায়নি নুরকে: রাশেদ

  • প্রকাশকাল: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

লাল টি-শার্ট পরা লোকটি নুরকে পেটায়নি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, ‘লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে, সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট।’

এর আগে, শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

সেই সংঘর্ষের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা ব্যক্তি একজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে। ভিডিওটির কমেন্টে অনেকেই বলছে, লাল টি-শার্ট পরা লোকটি নুরুল হক নুরকে পেটাচ্ছে।

এ বিষয়ে রাশেদ দাবি করেন, ‘লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।’

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর লাল টি-শার্ট পরা ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে কয়েকটি টিম কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ