1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশকাল: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিলের (৩০) বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে দুই ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেন অভিযুক্ত ইব্রাহিম খলিল। প্রথমে শরীর মালিশ করার কথা বললেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ইব্রাহিম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

এর আগেও ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে বলে জানা গেছে। নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ