1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

  • প্রকাশকাল: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে এক শিশু অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ শিশু হলেন গাজীপুর সিটি কর্পোরেশন কাশেমপুর থানার ২ নং ওয়ার্ডের লোহাকৈর মাজার রোড এলাকার শামসুল আলমের ছেলে সবুজ (৫)। অসুস্থ শিশুর ভাই মাহফুজ জানান গত কয়েকদিন আগে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে আমার ছোট ভাই সবুজ অসুস্থ হয়ে পড়েছে। সেই সাথে বমি এবং পাতলা পায়খানা রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তারের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা, যায় ২৭ আগস্ট বুধবার দুপুর বেলা লোহাকৈর মসজিদের ইমাম সেভয় কোম্পানির আইসক্রিম খেতে গেলে সেখানে দেখা গেছে আইসক্রিমের মোড়কে ১৪/০২/২০২৬ইং সন পর্যন্ত মেয়াদ রয়েছে কিন্তু আইসক্রিম প্যাকেট ছিঁড়ে খেতে গেলে সেখানে ফাগন্দ পড়া অবস্থায় আইসক্রিম টি পাওয়া যায়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছে।
পরে সেভয় কোম্পানির আইসক্রিম পরিবহন গাড়িটি কিছু সময়ের জন্য এলাকাবাসী জব্দ করে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি ছেড়ে দেওয়া হয়। সেভয় কোম্পানির ডিলার মনিরুজ্জামান মৌচাক ইউনিয়নের মাজার রোড জামতলা এলাকায় ডিলার নিয়ে আইসক্রিমের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে আইসক্রিমের ডিলার মনিরুজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, এই কোম্পানির আইসক্রিমের গুণগত মান অনেক ভালো তবে প্যাকেটের ভিতরে সমস্যার দায়ভার এটা কোম্পানিকেই নিতে হবে। আইসক্রিম খেয়ে শিশুর অসুস্থর বিষয় জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ বলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর কে সাথে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ