1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

সাঘাটায় সংঘবদ্ধ চোরের হানা, পুলিশের তদন্ত অব্যাহত,,

  • প্রকাশকাল: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে সংঘবদ্ধ চোরের দাপটে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোরে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সুবল সাহার
পাইকারি মুদি দোকানের সাটার ভাঁজ করে ভেতরে প্রবেশ করে চোরচক্র।
মুহূর্তের মধ্যে দোকান থেকে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা নগদ অর্থ ও প্রায়
২ লাখ টাকার সিগারেট লোপাট করে তারা।

দোকান মালিক সুবল সাহা জানান, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। পরে দোকানের ভেতর ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে ৪/৫ জনকে সরাসরি চুরি করতে দেখা যায়।

সকাল ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি টের পান।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফুটেজ
পর্যালোচনা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালালেও এখনো কাউকে শনাক্ত করা
সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। এ
ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন দোকান মালিক। তবে বাজারের অন্যান্য দোকান ও বণিক সমিতির আওতায় থাকা সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন অকেজো থাকায় তদন্তে বড় বাধা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে ভরতখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল সরকার বলেন, পরিষদের পক্ষ থেকে চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সরেজমিনে জানা যায়, চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে
পড়েছে। তারা জানান, অতীতেও উল্যাবাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অনেক ব্যবসায়ী আতঙ্কে মামলা বা অভিযোগ না করায় ঘটনাগুলো ধামাচাপা পড়ে
যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ