1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশকাল: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সাভারের আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় একটি বাড়ি থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।

আটক হওয়া আব্দুস সামাদ (৭৩) নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার বগাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার পরে ভুক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভুক্তভোগী শিশুটি বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এসময় শিশুর মা তার মেয়ের কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে স্থানীয় বাড়িওয়ালা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোমবার রাতে মীমাংসা নামে আলোচনার চেষ্টা হয়। তবে সমাধান না হওয়ায় মঙ্গলবার বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ