1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

সাংবাদিক মোবারক বিশ্বাসকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার: সাংবাদিক মহলে উত্তেজনা ও ক্ষোভ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাবনা প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় বারবার হয়রানির শিকার হচ্ছেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাস—এমন অভিযোগ উঠেছে জেলা পুলিশের বিরুদ্ধে।

গতকাল (২৫ আগস্ট) দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তির আদেশ পান মোবারক বিশ্বাস। তবে, “সময় শেষ হয়ে গেছে”—এই অজুহাতে তাকে সেদিন মুক্তি দেওয়া হয়নি। পরদিন (২৬ আগস্ট) সকাল থেকে পাবনা জেলা কারাগারের সামনে অপেক্ষা করছিলেন তার স্ত্রী ও জেলার গণমাধ্যমকর্মীরা।

সকাল ১১টার দিকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস কারাগারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আসে পাবনা সদর থানার একটি গাড়ি। পরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম নিজে জেলগেটে উপস্থিত হয়ে মোবারক বিশ্বাসকে আবারও গ্রেপ্তারের চেষ্টা করেন।

এই সময় সাংবাদিকরা গ্রেপ্তারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে ডিবি ওসি তা দেখাতে ব্যর্থ হন। তিনি শুধু বলেন, “উপরে নির্দেশ আছে, পেপারস রেডি হচ্ছে।”

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সদর থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থলে আসেন এবং চাটমোহর থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মোবারক বিশ্বাসকে পুনরায় গ্রেপ্তার করেন।

এই ঘটনায় পাবনার সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এটিকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একটি পরিকল্পিত হয়রানিমূলক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

সাংবাদিকদের অভিযোগ, পাবনার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ইন্ধনে ও পরিকল্পনায় মোবারক বিশ্বাসকে জেলগেট থেকেই হয়রানিমূলকভাবে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

পাবনার সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মোবারক বিশ্বাসের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ