1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতারনার ফাঁদে ফেলে রাজা হাজীর সাড়ে ১২ বিঘা সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি:
সাবেক সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম আলহাজ্ব রাজা হাজীর পরিবারের সাড়ে ১২ বিঘা মূল্যবান সম্পত্তি প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মাহফুজা রশিদ লাকি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাব পাবনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মাহফুজা রশিদ লাকি জানান, ২০১১ সালে রাজা হাজীর মৃত্যু এবং একই বছরে একমাত্র ছেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তিনি চার প্রতিবন্ধী কন্যা সন্তানকে নিয়ে দুঃসহ জীবনযাপন শুরু করেন। পরিবারের দেনা পরিশোধ ও ভরণ-পোষণের জন্য তিনি নিজেই হাল ধরেন এবং বিভিন্ন সময় সম্পত্তি বিক্রি করে প্রায় দেড় কোটি টাকার ঋণ পরিশোধ করেন।

পরবর্তীতে পাবনা শহরের একটি বহুতল মার্কেট নির্মাণ এবং ঢাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার উদ্দেশ্যে তিনি ব্যাংক ঋণের জন্য আবেদন করেন। তবে প্রস্তাবিত ৫ কোটি টাকার স্থলে মাত্র ৩ কোটি টাকা ঋণ পান, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন এবং এক পর্যায়ে ব্যাংকের ডিফল্ডার তালিকায় অন্তর্ভুক্ত হন।

এই সুযোগে হেমায়েতপুরের সাবেক চেয়ারম্যান দবির উদ্দিন খানের ছেলে মশিউর রহমান খান আজাদ তাকে ৬ কোটি টাকা ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে মাত্র ৫৯ লাখ টাকার সহযোগিতা দিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ বিঘা জমি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন।

মাহফুজা রশিদ লাকির অভিযোগ, রেজিস্ট্রির দিন তাকে সন্ত্রাসীরা ঘিরে রাখে এবং ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করানো হয়। পরে তিনি কোনো ঋণ পাননি, বরং জানতে পারেন জমিগুলো বায়নাদারদের কাছে বিক্রি করে প্লট আকারে ভাগ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতারক আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হননি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে মাহফুজা রশিদ লাকি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎকৃত সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে মাহফুজা রশিদ লাকির পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ