1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশকাল: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির পৃথক দুটি অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৮ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিকোনা এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবৈধ ৬৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে।

অপরদিকে নলুয়াপাড়া বিওপি’র ৬ সদস্যের আরেকটি বিশেষ টহল টিম সদর ইউনিয়নের ডাহাপাড়া এলাকায় অভিযানে মালিকবিহীন অবৈধ ১শ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। পৃথক এই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা। তবে দুই অভিযানে সর্বমোট ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, আটককৃত মদ এবং অটোরিকশা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ