1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

  • প্রকাশকাল: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত যুবদল নেতা ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে, একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে সজিব মোল্লা ওরফে ইমরানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে যুবদল নেতা পাভেলের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর বাজারে তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই মারা যান যুবদল নেতা পাভেল। এছাড়া গুরুতর আহত ইমরানকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, পাভেল ছেলে হিসেবে খুবই ভালো ছিল। নিয়মিত নামাজ আদায় করতো। ওই এলাকায় একটি পক্ষ মাদক বিক্রি করতো। তাতে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জেনেছি। অবশ্যই এ হত্যার বিচার হতে হবে।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে বিস্তারিত জানা যাবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ