কামাল উদ্দিন জয়, কক্সবাজার :
কক্সবাজারঃ ০৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ (২২ আগস্ট ২০২৫ ইং)
বিজ্ঞপ্তি নং- ১০৮/২০২৫
বার্তা প্রেরকঃ
লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ
অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)
বিষয়ঃ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ১ জন আসামী আটক।
১। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে কাজ করে রামু ব্যাটালিয়ন ইতোমধ্যে বেসামরিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ আগস্ট ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক করা হয়েছে।
২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২:৪৫ ঘটিকায় লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, অধিনায়ক, রামু ব্যাটালিয়নের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। গাড়ির চালক মোঃ ইব্রাহীম (২৬), পিতা- মোঃ শামসুল আলম, গ্রাম- পালংখালী, ডাকঘর- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে তেলের ট্যাংকের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় *২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের মোট ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
Leave a Reply