1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে মার খেলেন ‘ভাইরাল সিদ্দিক’

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ‘ভাইরাল সিদ্দিক’।আজ শুক্রবার দুপুরে তিনি শেখ মুজিবুর রহমানের বাড়িতে আসলে তাকে মারধর করা হয়।

তবে সিদ্দিক জানান, তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি। মারধরের সময় প্রশ্ন তুলে সিদ্দিক বলেন, ‘আমি বিএনপি করি। ৩২ নম্বর ভাঙছি। আমাকে পিডান কেন?’

তিনি দাবি করেন, বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

তবে সিদ্দিকের সঙ্গে আসা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন, সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমন্ডি ৩২ নম্বরে নামেন। এ সময় কিছু যুবক নিজেরা ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে। এটি একটি মব।

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙার সময়ও উপস্থিত ছিলেন সিদ্দিক। তখন তিনি উচ্ছ্বাস প্রকাশ করে যে বক্তব্য দেন, তা ভাইরাল হয়। এরপর তিনি নিজেকে বিএনপির সমর্থক দাবি করে বিভিন্ন সময় কথা বলেন। তবে আওয়ামী লীগের হয়েও তাকে কথা বলতে শোনা যায়।

এর আগে, জাতীয় প্রেসক্লাবের সামনের একটি ভিডিওতে সিদ্দিককে বলতে শোনা যায়, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।’

তিনি আরও বলেছিলেন, গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত কখনও জিততে পারবে না।

পরবর্তীতে এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে দেখা গেছে সিদ্দিককে। এনসিপির কর্মসূচিতে কেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি পর্যবেক্ষণে এসেছেন বলে দাবি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ