1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

ছাদ থেকে লাফ দিয়ে মগ পার্টির নেতার মৃত্যু

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির সময় পালাতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে কংচাইঞো মারমা (৩১) নামের এক মগ লিবারেশন পার্টির (এমএলপি) আঞ্চলিক কমান্ডারের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে ভোরে অস্ত্রসহ তার সহযোগী ইসমাইল হোসেনকে আটক করা হয়।

মৃত কংচাইঞো জেলার মহালছড়ি উপজেলার গড়িয়াছড়ি এলাকার অংগ্যজাই মারমার ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের শান্তিনগর এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থাকতেন।

সূত্র জানায়, আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা মানিকছড়ির তিনটহরী এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকালে খাগড়াছড়ি শহরের শান্তিনগরে ব্যবসায়ী সুজিত দের দুতলা ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কংচাইঞো সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। পরে পালানোর পথ না পেয়ে প্রাণে বাঁচতে ভবনটির ছাদ থেকে লাফিয়ে পড়লে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সেই বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, পাঁচটি এলজি, ২১টি কার্তুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

ভবনের মালিক সুজিত দে বলেন, ‘তার ভাগনীর মৃত্যুর কারণে গতকাল রাত থেকে তারা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাসায় এসে দেখেন ভাড়াটিয়ার বাসায় সব এলোমেলো হয়ে আছে। দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কংচাইঞো মারমা এখানে ভাড়া থাকতেন। ভাড়া নেওয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করতে বলে আমাদের জানিয়েছেন। স্ত্রী-সন্তান নিয়মিত বাসায় থাকলেও সে মাঝে মধ্যে আসতেন।’

সদর হাসপাতালের চিকিৎসক ডা. দিপা ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। উঁচু জায়গা থেকে পড়ায় তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ