1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ লিবারেশন পার্টির সদস্য নিহত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগরে সেনাবাহিনীর অভিযানে পালানোর সময় ভবন থেকে লাফিয়ে পড়ে মগ লিবারেশন পার্টির এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় সংগঠনটির আরেক সদস্যকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনী গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। সেনা সূত্রের দাবি, ইসমাইল মগ লিবারেশন পার্টির সিন্দুকছড়ি জোনের চাঁদা কালেক্টর।
আটকের পর ইসমাইলের তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগরে সংগঠনটির আরেক সদস্য কংচাইঞো মারমাকে ধরতে অভিযান চালায় সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা। সকাল সাড়ে ৮টার দিকে শান্তিনগরের ব্র্যাক অফিস সংলগ্ন সুজিত দের মালিকানাধীন একটি তিনতলা ভবনে অবস্থান নেয় কংচাইঞো মারমা। সেনা সদস্যরা ঘেরাও করলে পালানোর চেষ্টায় তিনি ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ঘটনাস্থল থেকে ১টি ৯ এমএম পিস্তল, ১৮ রাউন্ড গুলি, ৫টি দেশীয় তৈরি এলজি এবং ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কংচাইঞো মারমা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছিলেন। তার বিরুদ্ধে অপহরণের একাধিক অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কংচাইঞো মারমার বাড়ি মহালছড়ি উপজেলার গড়িয়াছড়ি এলাকায় হলেও তিনি স্বপরিবারে শান্তিনগরে ভাড়া থাকতেন। ভবন মালিক সুজিত দে জানান, দেড় বছর আগে কংচাইঞো মারমা স্ত্রী-সন্তান নিয়ে ওই ফ্ল্যাট ভাড়া নেন এবং ভাড়া নেওয়ার সময় বিএসআরএম কোম্পানির কর্মচারী পরিচয় দেন। স্ত্রী-সন্তান নিয়মিত এ বাসায় থাকলেও তিনি অনিয়মিতভাবে আসতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ