1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

যোদ্ধা শহিদুল সড়ক দুর্ঘটনায় নিহত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক এর ছোট ছেলে জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম ”’অনিক (২৩)” সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

১৪ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জাফরাবাদ বাগান বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত অনিক ও তার বন্ধুরা করিমগঞ্জ তাদের আরেক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো, এসময় জাফরাবাদ বাগান বাড়ী এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হলে স্থানীয়দের সহযোগিতায় কিশোরগঞ্জ পপুলার হাসপাতালে নিয়ে আসে, অবস্থা গুরুতর দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ভোর প্রায় ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বন্ধু মোটরসাইকেল চালক উকিলপাড়া টিটু মিয়ার পুত্র আবু সাঈদ গুরুতর আহত হয়ে বুকের ও কোমরের হাড় ভেঙে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

তার মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকা সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।
এমন মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারে সহমর্মিতা জানাতে সকাল থেকেই তার বাড়িতে জেলা বিএনপির সর্বস্তরের শতশত নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত হন।

বেলা বারোটায় নিহত অনিকের লাশবাহী এম্বুলেন্স এসে পৌঁছলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের, কান্নায় ভেঙে পড়ে উপস্থিত অনেকেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ