1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় নিহত এক, আহত পাঁচ

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় একজন নিহত ও অটোরিকশা চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথমের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে শামছুল হক (৭০) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই দুইপা ভেঙে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু ঘটে।

এ ঘটনায় গুরুতরভাবে আহতরা হলেন, অটোরিকশার যাত্রী নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর গ্রামের শামছুল হকের ছেলে শাহানুর (৫৫), একই গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোখলেছুর রহমান (৬২) এবং তার দুই মেয়ে সুমাইয়া খাতুন (২৫), ববি খাতুন ( ৪০) ও শামছুল হকের স্ত্রী (তার নাম নিশ্চিত জানা যায়নি তবে বয়স আনুমানিক ৬০ বছর হবে)।

প্রাপ্ত তথ্য ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে অটোরিকশা যোগে বাড়ির দিকে ফিরছিলেন তারা। বগুড়া নাটোর মহাসড়কের কুন্দারহাট পার হয়ে কাথম-কালীগঞ্জ সড়কে ঢুকতে গেলে রাজশাহী থেকে বগুড়াগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শামছুল হকের মৃত্যু হয়।

এ বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শামছুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আর পাঁচজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ