1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

সেনবাগের ঐতিহ্যবাহী মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগে ঐতিহ্যবাহী মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎বৃহস্পতিবার ( ১৪ আগস্ট ) বিকেলে উপজেলার মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার মুরাদ মিয়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীগণের তিলওয়াতের মধ্য দিয়ে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাশরীফ পেশ করেন, পাকিস্তান থেকে আগত আন্তজার্তিক শায়েখ ক্বারী আব্দুল ওহাব আনসিনি। বিশেষ বয়ান পেশ করেন, বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ শায়েখ ক্বারী নাজমুল হাসান দা.বা.। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি খন্দকার নাজমুল হক (পিএইচডি গবেষক) এর দিক নির্দেশনায় উক্ত ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এসময় মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশিদের সার্বিক তত্বাবধানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রহিম উল্ল্যাহ বশিরী, ক্বেরাত পরিবেশন করেন, মাহদুল কোরআন হোফফাজ সেন্টারের পরিচালক হাফেজ ক্বারী মাহফুজুর রহমান। বিশেষ বয়ান করেন নাটেশ্বর জামিয়া আহলিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা রহমত উল্ল্যাহ। ক্বেরাত পরিবেশন করেন, আবু তালহা বিন মিজান ঢাকা, হাফেজ ক্বারী আব্দুর রহমান লক্ষীপুর প্রমুখ।

‎আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ