1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

“দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের নিয়োগ দিতে হবে”…… এবিএম মোশাররফ হোসেন।।

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
দক্ষ জনশক্তি গঠন করে দেশকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকালে একথা বলেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, বিগত ১৬টি বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। আমরা চেষ্টা করছি দলমত নির্বিশেষে মেধাবীরা যেন মূল্যায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো.ওয়ালীউল্লাহ,নিয়োগ বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামি বাংলাদেশ’র আমির মাওলানা আবদুল কাইউম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল ওহাব, নূরে আলম মুরাদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নিয়োগ পরীক্ষার্থীগণ, অভিভাবকগণ এবং সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য এদিন মাদ্রাসার একজন ইবতেদায়ী প্রধান, ২ জন অফিস সহকারি, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ প্রদান করা হয়।
ল্যাব সহকারী পদে আসা পরীক্ষার্থী আল আমিন মাহমুদ জানান, এর আগেও অনেক পরীক্ষায় অংশ নিয়েছি। কিন্তু সাংবাদিকদের উপস্থিতিতে এ ধরনের পরীক্ষা স্বচ্ছ পরীক্ষা আর পাইনি।
নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান জানান, আজ ৫টি পদের অধীনে এবতেদায়ী পদে ৩ জন, অফিস সহকারী পদে ২২ জন, ল্যাব সহকারী পদে ৭ জন আয়া পদে ৫ জন সহ মোট ৩৭ জন নিয়োগ প্রত্যাশি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ দিতে পরীক্ষা কমিটির সকলে একমত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ