1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নুরুল বশর উখিয়া কক্সবাজার :

মালিকবিহীন অবস্থায় মাদক ফেলে পালালো পাচারকারীরা,পালংখালী আঞ্জুমান সীমান্তে দিয়ে বাড়ানো হয়েছে আরও নজরদারি জোরদার করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

বুধবার (১৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র বিশেষ টহলদল পালংখালী বটতলী এলাকার আঞ্জুমান সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে সাতজন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বেড়িবাঁধে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশিতে ৪৮ কাট ইয়াবা এতে মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। অভিযানের পর ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অতিরিক্ত কোনো মালামাল পাওয়া যায়নি।

পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলছে।
উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ