1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

মহেশখালী থানার ওসিকে ‘উলঙ্গ করে’ এলাকা ছাড়া করার হুমকি বিএনপি নেতার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে ‘উলঙ্গ করে’ এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন।

বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় ওসি মনজুরুল হককে উদ্দেশ্য করে আকতার হোসেন প্রকাশ্যে বলেন, “ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।”

স্মরণসভায় ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন বিএনপির এ নেতা।
আখতার হোসেন দাবি করেন, “থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।

ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও বিএনপির এ নেতার অভিযোগ।
ওসিকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে পৌর বিএনপির এ নেতা বলেন, “ওসি সাহেব, ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন- সব খবর আমার কানে আসে।

“আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।

সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগ দেওয়া ওসি মনজুরুল হকের কাছে বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি এখনও ওই বক্তব্যের ভিডিও দেখেননি; শোনেননি।

মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা তা অস্বীকার করে বলেন, “এসব সত্য নয়। তারপরও তারা কি কারণে বলছেন, তারাই ভালো বলতে পারবেন।”

অকথ্য ভাষায় বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই বিএনপি নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, “দেখি, এখনও চিন্তা করিনি।

স্মরণসভায় বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ