1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি

রাউজানে খেজুর-তাল-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ ও পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং আজ

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও ২৮ জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস। এই দিবসদ্বয় জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসদুটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসদ্বয়ের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে এবং আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী ও ফৌজদার পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়ার পৃষ্ঠপোষকতায় আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের আয়োজনে ৭ম অনুষ্ঠান রাউজান উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নের ফৌজদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুর-তাল-ঔষধি গাছের চারা সড়কে রোপন ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরাম, এইচ.এম.শামীম ও আখতার হোসেন নিজামী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ