1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

‘অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়’

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিনোদন জগৎ ও রাজনীতি এই দুটি ক্ষেত্রকে প্রায়শই একে অপরের পরিপূরক হিসেবে দেখা যায়, বিশেষ করে নির্বাচনের সময়। ভারতের পশ্চিমবঙ্গে এই ধারা আরও বেশি প্রকট। সম্প্রতি ওপার বাংলার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের একটি মন্তব্য এই প্রচলিত ধারণার ওপর প্রশ্ন তুলেছে।

এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, ‘অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়।’ তার এই মন্তব্য রাজনৈতিক ও বিনোদন উভয় মহলেই আলোচনার জন্ম দিয়েছে।

শতাব্দী রায় নিজে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং তিনবারের সাংসদ। অথচ তার মুখ থেকে এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। তিনি মনে করেন, সিনেমার কাজ সম্পূর্ণ একটি শৈল্পিক জায়গা।

যারা শিল্পকে ভালোবাসেন, তাদের উচিত সেদিকেই মনোনিবেশ করা। তার এই কথাটি এমন এক সময়ে সামনে এলো, যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের আগমন নতুন কোনো বিষয় নয়। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি, বামফ্রন্ট—সব দলেই এখন অসংখ্য তারকা মুখ। দেব, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা-পরিচালকরা একইসঙ্গে রাজনীতি এবং অভিনয় উভয়ই সামলাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ